ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ ঈদযাত্রার প্রথম দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর স্টেশনে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন জাতীয় ঈদগাহে গৌরীপুরে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান ‘লন্ডভন্ড’ শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সংশয় ময়মনসিংহ কাবাডি একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত একদিনে ১০ হাজার অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতুতে ছয় জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা দুপুর ১টার মধ্যে তারেক রহমান বাবার পদচিহ্ন ধরে হাঁটলেন ঈদের টানা সাত দিনের ছুটি আজ থেকে শুরু হচ্ছে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক ফেডারেশনের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি

আজ বৃহস্পতিবার (১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

নেতারা জানান, শোষণ-নির্যাতন রুখে দিয়ে স্থায়ী মজুরি কমিশন গঠন করতে হবে। সেই সঙ্গে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন, সামাজিক সুরক্ষা, শ্রম, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ সমতা-মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।

তারা বলেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুবিধা, অর্জিত ছুটি কিংবা নৈর্ব্যক্তিক ছুটির বিষয়সহ শ্রম আইনের বিদ্যমান সব বৈষম্য দূর করতে হবে।

আরও বলেন, গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। যাদের রক্ত আর গামের উপর দাঁড়িয়ে আছে দেশ, তাদের মূল্যায়ন করা হচ্ছে না। শ্রমিকদেরকে মূল্যায়ন করতে হবে এবং যথাযথ মর্যাদা দিতে হবে। আউটসোর্সিং ও দৈনিক মজুরি নামে শ্রমিকদের সুরক্ষা হরণ বন্ধ করতে হবে এবং স্থায়ী কাজে শ্রমিকদেরকে স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। সর্বস্তরের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, কার্যকরী সভাপতি আঁখি, অ্যাপ বেইজড ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোহসীনসহ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল বলেছেন জামায়াত আমির

শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক ফেডারেশনের

আপডেট সময় ০৩:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫