নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে শ্রমিক অধিকার পরিষদের নেতাকে স্থানীয় একটি বাজার থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়েছে একদল দুর্বৃত্ত। আহত রহমত আলী (৩৫) শ্রমিক অধিকার পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক। গতকাল রোববার রাত আনুমানিক ৯টার দিকে আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ওই ঘটনা ঘটে। রাতেই স্থানীয় লোকজন আহত রহমত আলীকে উদ্ধার করে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।দলীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে আন্ডারচর এলাকায় তিনজন ডাকাতকে অস্ত্রসহ হাতেনাতে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক ওই ব্যক্তিরা স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাঁরা আদালত থেকে জামিনে ছাড়া পান। এরপর তাঁদের ধরিয়ে দেওয়ার জন্য শ্রমিক অধিকার পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক রহমত আলীসহ কয়েকজনকে দায়ী করেন তাঁরা। এলাকার লোকজনের ধারণা, শ্রমিকনেতাকে মারধরের সঙ্গে তাঁরা জড়িত।নোয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গণি প্রথম আলোকে বলেন, চিহ্নিত ওই ডাকাতদের ধরিয়ে দিয়েছিলেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনার প্রতিশোধ নিতেই তাঁরা শ্রমিক অধিকার পরিষদের নেতা রহমত আলীর ওপর হামলা চালান। পরে এলাকার লোকজন সেখান থেকে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ওসমান গণি দাবি করেন, হামলাকারী ব্যক্তিরা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সোমবার সকাল পর্যন্ত থানায় এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
শ্রমিক অধিকার পরিষদ নেতার ওপর হামলা নোয়াখালীতে
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- ১১১ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


























