ময়মনসিংহ , সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ নালিতাবাড়ীতে অনুমোদনহীন হাসপাতাল সীলগালা ব্যারিস্টার আরমান সংসদে অজুর পানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নাসিরুদ্দিন নতুন মুখপাত্র সংঘর্ষে তিন ছেলে আহত নারায়ণগঞ্জে , খবর শুনে বাবার মৃত্যু গৌরীপুরের পুমবাইল ফজলুল উলুম ফাজিল মাদরাসার ঈদপূণর্মিলনী সুনামগঞ্জের ১০ জন খাবারের অভাবেই মারা গেছেন , লাশ ফেলে দেওয়া হয় ভূমধ্যসাগরে সেনাবাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন ১৮ কেজি সোনা উদ্ধার বিমানের টয়লেট থেকে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ ব্যানার টাঙানো পাম্পে মিললো ১২ হাজার লিটার জ্বালানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সংঘর্ষে তিন ছেলে আহত নারায়ণগঞ্জে , খবর শুনে বাবার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন ভাই আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে সেই খবর শুনে তাদের বৃদ্ধ বাবা মারা গেছেন।

গত রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন মিয়া ও তার চাচাতো ভাই সানাউল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় দুপুর দেড়টার দিকে উভয় পরিবারের সদস্যরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আছমত আলীর তিন ছেলে—খোকন (৩৮), রুবেল (৩০) ও হৃদয় (১৬)—গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সন্ধ্যায় তিন ছেলের আহত হওয়ার খবর পেয়ে আছমত আলী অসুস্থ হয়ে পড়েন এবং রাতের দিকে নিজ বাড়িতেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ নালিতাবাড়ীতে অনুমোদনহীন হাসপাতাল সীলগালা

সংঘর্ষে তিন ছেলে আহত নারায়ণগঞ্জে , খবর শুনে বাবার মৃত্যু

আপডেট সময় ১১:০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬