ময়মনসিংহ , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সড়ক বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

গাজীপুরে মীম আলেমা ডিজাইন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন বকেয়া বেতনের দাবিতে । এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম আলেমা ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ ছাড়াও আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে এবং অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করার আহ্বান জানায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রায় ২০ মিনিট পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ-সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ ছিল। এ ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

সড়ক বন্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫