ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ বিএনপি নেত্রী সেলিমা রহমান গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে আরেক কোটিপতি ড্রাইভারের সন্ধান পিএসসির সেই আবেদ আলীর পর সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার বললেন রফিকুল ইসলাম খান মাত্র ৫ টাকা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের লক্ষ্মীপুরে বাংলাদেশ নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বিএনপি থেকে এগিয়ে যারা সংরক্ষিত নারী আসনে আজ ঢাকার আবহাওয়া শুষ্ক থাকবে ,কয়েক বিভাগে সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে লায়লা আরজুমান বানু বগুড়া থেকে সংরক্ষিত নারী আসনে আলোচনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সহস্রাধিক হাফেজকে সংবর্ধনা মিসরে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মিসরের গিজা প্রদেশের আস-সাফ শহরে এক অনন্য আয়োজনে ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে সম্মান জানানো হয়েছে।

কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে হাফেজদের জন্য তৈরি করা হয় একটি ‘মর্যাদার করিডর। যেখানে দাঁড়িয়ে শত শত মানুষ তাদের করতালি ও দোয়ার মাধ্যমে বরণ করেন।

উৎসবমুখর এ আয়োজন ঘিরে পুরো এলাকা ভরে ওঠে ধর্মীয় আবেগ ও উৎসবের আমেজে। হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় ঈমানি ভালোবাসা ও গর্বের এক মহামিলনে।

গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। হাফেজদের বুকে জড়িয়ে ধরে অভিভাবকেরা অশ্রুসিক্ত চোখে নিজেদের অনুভূতি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, এই আয়োজনে ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্মানের বন্ধন মিলেমিশে একাকার হয়েছে। এমন আয়োজন তাই শুধু কোরআন হাফেজদের সম্মান নয় বরং পুরো সমাজের জন্য প্রেরণার বার্তা বহন করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার বললেন ববি হাজ্জাজ

সহস্রাধিক হাফেজকে সংবর্ধনা মিসরে

আপডেট সময় ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫