ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাহমুদা আক্তার বন্যা কে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী লাল খান উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ চট্রগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় নালিতাবাড়ীর কলেজ ছাত্র নিহত নালিতাবাড়ী পৌর শহরে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ ফুলেল শুভেচ্ছায় সম্মানিত আলহাজ্ব সালমান ওমর রুবেল, প্রত্যাশা বাস্তব অগ্রগতির বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বললেন ডা. শফিকুর রহমান আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাংবাদিকদের বেতন কমপক্ষে ৩০ হাজার হওয়া উচিত বললেন প্রেস সচিব

সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘যদি এই বেতন দিতে না পারেন, তাহলে পত্রিকা বন্ধ করে দিন।’

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিএফপির (তথ্য অধিদপ্তর) বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক অনিয়ম চলছে। কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা অন্যদের সংবাদ কপি করে ছাপায়, যা কখনো ভালো সাংবাদিকতা হতে পারে না।’

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশের মানুষ স্বস্তি পেয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে— ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের হিসাবে এই সংখ্যা আরও বেশি। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা ক্ষমতায় থাকতে যাকে খুশি তাকে জঙ্গি বলে দমন করেছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকে দেশের মানুষ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। যদিও কেউ কেউ দ্বিমত পোষণ করতে পারে, তবে সেটি বড় কোনো ইস্যু নয়।’

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেলসহ সংগঠনটির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদা আক্তার বন্যা কে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী

সাংবাদিকদের বেতন কমপক্ষে ৩০ হাজার হওয়া উচিত বললেন প্রেস সচিব

আপডেট সময় ০২:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫