ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তিনি এ মামলার ৫২তম সাক্ষী।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি উপস্থাপন করার কথা রয়েছে। এ ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সাক্ষ্য প্রদানের সময় আন্দোলন দমনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার কয়েকটি ফোনালাপ আদালতে বাজানো হবে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এ অডিও গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করারও সিদ্ধান্ত রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অন্যতম প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন (এম এইচ) তামিম।

এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একই মামলায় সিআইডির এক ফরেনসিক বিশেষজ্ঞ পুনঃজবানবন্দি দেন। তিনি শেখ হাসিনার তিনটি কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে এর আগে মোট ৪৯ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। এসব সাক্ষ্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের ভয়াবহ বর্ণনা উঠে এসেছে। সাক্ষীরা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগ-যুবলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

সাক্ষ্য দেবেন বিশেষ তদন্ত কর্মকর্তা হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে

আপডেট সময় ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫