মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার পর পুরোনো হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে তাঁদের আনা হয়।ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘এই আট কর্মকর্তার মধ্যে দুজনকে আগেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (আজ) সেই দুই কর্মকর্তার নিয়মিত হাজিরা থাকবে। আর ছয়জন কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হতে পারে।’সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ছাড়াও আজ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখানো হতে পারে।আর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলামকে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে।জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেদিন চিফ প্রসিকিউটর এই মামলার আসামিদের ২০ নভেম্বর (আজ বুধবার) ট্রাইব্যুনালে হাজির করার আবেদন জানালে, তা মঞ্জুর করা হয়।
ময়মনসিংহ
,
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা
সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির নানামুখী সামাজিক কার্যক্রম
শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো বললেন আসিফ মাহমুদ
নওগাঁর খাবারের প্রলোভন দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
কথিত বিএনপি নেতা পাগলা মসজিদের গরু নিলামে কিনে এক বছরেও টাকা দেননি
সিদ্দিকবাজারে বিস্ফোরণ:২৬ প্রাণহানি তিনজনের অবহেলায় , শুরু হতে যাচ্ছে বিচার
ভূমিকম্পে ফের কাঁপল ইরান যুদ্ধের মধ্যে
নেপালে গণঅভ্যুত্থানের নেতারাই সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাবি নেই বললেন সালাহউদ্দিন আম্মার
ফোনে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের জননী নরসিংদী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
সাবেক আইজিপিসহ ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ১১৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























