ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ দিনাজপুরে ৭৫ জনের নামে মামলা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:৫২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীসহ ৭৫ জনের নামে থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০০ থেকে ৫০০ জনকে। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. আব্দুস সবুর আজ সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার নবাবগঞ্জ উপজেলার তর্পণঘাট গ্রামের স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম (৪০) এই ঘটনায় গত ৮ জানুয়ারি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ পেশ করেন। তার আনিত অভিযোগটি প্রথমিকভাবে অনুসন্ধানে সত্যতার ভিত্তিতে রোববার রাতে মামলাটি থানায় দায়ের করা হয়েছে।

বাদী তার মামলার এজাহারে উল্লেখ করেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট দুপুর দেড় টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশী ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। একই সময়ে মামলার বাদী সহ আন্দোলনকারী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামী শিবলী সাদিক ও দেলোয়ার হোসেনের নির্দেশে আসামি, সায়েম সবুজ, মাসুদ রানা, সানোয়ার হোসেন মন্ডল ও সাদ্দাম হোসেন ককটেল নিয়ে এবং অন্য আসামিরা হাতে ধারালো হাঁসুয়া, লোহার রড, চায়নিজ কুড়াল ও দা নিয়ে মিছিলে হামলা চালায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়

সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ দিনাজপুরে ৭৫ জনের নামে মামলা

আপডেট সময় ১১:৫২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫