ময়মনসিংহ , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাজিদ আহমেদ সুমনের রাজধানীর পল্লবী ২ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে বস্ত্র (শাড়ী) বিতরণ গৌরীপুর প্রেসক্লাবের নতুন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক, রাকিবুল ইসলাম রাকিব অতিরিক্ত ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তার একযোগে বদলি দুপুরেই আদালতে তোলা হবে গ্রেপ্তার সাবেক স্পিকারকে ১৩৩ অধ্যাদেশ পাস: আজ থেকে সংসদ অধিবেশন চলবে দুই সেশনে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষ হবিগঞ্জে, আহত ২০ ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা বগুড়া ও শেরপুরে প্রধানমন্ত্রী ২৭ এপ্রিল যশোর যাবেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি থেকে গ্রেপ্তার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি থেকে গ্রেপ্তার

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:০০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। 

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে ঠিক কোন মামলার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ডিবি কর্তৃপক্ষ। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তারের করা সেই মামলায় শিরীন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল। উল্লেখ্য যে, এই একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি শপথ গ্রহণ করেন। তিনি মূলত আওয়ামী লীগের টিকিটে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছিলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

৫ আগস্টের পর থেকে শিরীন শারমিন চৌধুরী জনসম্মুখে খুব একটা না আসলেও তার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ছিল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজিদ আহমেদ সুমনের রাজধানীর পল্লবী ২ নং ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে বস্ত্র (শাড়ী) বিতরণ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি থেকে গ্রেপ্তার

আপডেট সময় ১০:০০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬