ময়মনসিংহ , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুন্দরবনে আগুন , নিয়ন্ত্রণে ফায়ার লাইনে দেওয়া হচ্ছে পানি

রবিবার (২৩ মার্চ ) সকালে সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস।

গতকাল শনিবার (২২ মার্চ)  সুন্দরবনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

আজ বিপুলেশ্বর বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে তাই আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। আগুনের আশপাশে পানির উৎস নেই। দূর থেকে পানি নিয়ে ফায়ার লাইনে দেওয়া হচ্ছে। এছাড়া সরাসরি আগুনে পানি ছেঁটানো হচ্ছে।

গতকাল (২২ মার্চ)  দুপুরে মোবাইল ফোনে তিনি বলেন, ‘শনিবার সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক স্থানে বনে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা ঘটনাস্থলে যান। আগুন যাতে বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সে জন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন। আশেপাশে পানির কোনো উৎস নেই।’

তিনি বলেন, ‘বনের খাল থেকে দুই আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেওয়া হবে বলে ষ্টেশন কর্মকর্তা জানান।’

ধানসাগর এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, শনিবার সকালে সুন্দরবনের কলমতেজী টহল ফাঁড়ির টেপারবিল এলাকার বনের মধ্যে আগুনের ধোঁয়া উড়তে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিক ধানসাগর ষ্টেশন কর্মকর্তাকে জানানো হয়।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, সুন্দরবনে আগুন লাগার বিষয়ে খোঁজ খবর নিয়ে আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

সুন্দরবনে আগুন , নিয়ন্ত্রণে ফায়ার লাইনে দেওয়া হচ্ছে পানি

আপডেট সময় ১০:১৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫