ময়মনসিংহ , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় পূর্বধলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী মেলার জমকালো আয়োজন ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে অপদস্থ ও মারধরের অভিযোগ কক্সবাজারে প্রধানমন্ত্রী: দিনব্যাপী নানা কর্মসূচিতে ব্যস্ত সফর ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আবুল বাসেদ কাজল-এর, প্রচার-প্রচারণা ও গণসংযোগ কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত এআই যুগে শ্রমিক নায্য অধিকার, দক্ষতা উন্নয়ন ও অভিবাসী শ্রমিক সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেনাবাহিনী কর্তৃক সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, ‘সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।’ এমন শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যটিতে দাবি করা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ ৪৫ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার। সম্প্রতি সংস্থাটি এক প্রতিবেদনে জানায়, সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী কর্তৃক জব্দ করার দাবিটি সঠিক নয়। এটি কোনো ধরনের তথ্য-প্রমাণ ছাড়াই ছড়িয়ে দেয়া হয়েছে। আবার সেনাবাহিনীর পক্ষ থেকেও দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছেন, এ ব্যাপারে অনুসন্ধ্যানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ‘BBC NEWS 2470’ নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত ১২ জানুয়ারি ‘ব্রেকিং নিউজ: সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। সেখানে দাবি করা হয়েছে, গত ১২ জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সারজিস আলমসহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন―আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জব্দ করেছি পাসপোর্টগুলো। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

এদিকে প্রকৃত তথ্য হচ্ছে, এ ব্যাপারে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। আবার সারজিস আলম বা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

এরপরও এ ব্যাপারে অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) যোগাযোগ করে তথ্য যাচাই সংস্থাটি। আইএসপিআর জানিয়েছেন, এটি একদমই মিথ্যা তথ্য।

অর্থাৎ, গত ১২ জানুয়ারি  ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। সেটিই পরবর্তীতে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। সারজিস আলমসহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী কর্তৃক জব্দের দাবিটি একদমই ভুয়া ও বানোয়াট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের পথে এক ধাপ এগিয়ে জাইমা রহমান: উত্তীর্ণ হলেন বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়

সেনাবাহিনী কর্তৃক সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ

আপডেট সময় ১১:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫