ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাহমুদা আক্তার বন্যা কে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী লাল খান উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ চট্রগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় নালিতাবাড়ীর কলেজ ছাত্র নিহত নালিতাবাড়ী পৌর শহরে মোবাইল কোর্ট ঘিরে উত্তেজনা, ব্যবসায়ীদের বিক্ষোভ ফুলেল শুভেচ্ছায় সম্মানিত আলহাজ্ব সালমান ওমর রুবেল, প্রত্যাশা বাস্তব অগ্রগতির বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বললেন ডা. শফিকুর রহমান আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্ট্রোকে ছোট ভাইয়ের মৃত্যু, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে জানাজায়

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

কারাগার থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেন লিটন।

গত সোমবার (২৮ জুলাই) বেলা ১২টায় জেলা কারাগার থেকে পুলিশ হেফাজতে বের হন তিনি। এরপর যোহরের নামাজ শেষে সিংগাইর পৌর এলাকার কেন্দ্রীয় আজিমপুর কবরস্থানে তার ছোট সায়মন খান রিপনের জানাজায় অংশগ্রহণ করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, লিটন ও রিপন পৌরসভার আজিমপুর মহল্লার মো. ইদ্রিস আলীর ছেলে। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। এর মধ্যে রিপন নিষিদ্ধ ছাত্রলীগের সিংগাইর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। গত রোববার দিবাগত রাতে স্ট্রোকে সায়মন খান রিপনের মৃত্যু হয়। রিপনের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে লিটনের মুক্তির আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লা চার ঘণ্টার জন্য তাকে মুক্তির আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, লিটন উপজেলার গোবিন্দল গ্রামের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। গত ১৪ জুলাই জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাহমুদা আক্তার বন্যা কে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে দেখতে চায় ময়মনসিংহবাসী

স্ট্রোকে ছোট ভাইয়ের মৃত্যু, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে জানাজায়

আপডেট সময় ১০:১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫