ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা সমস্যার দ্রুত সমাধান হবে জানালেন শিক্ষা মন্ত্রণালয় বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড।

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী মৌমিতা আক্তার লতা হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়ন আদালতে উপস্থিত ছিলেন।

নুর মোহাম্মদ ওরফে নয়ন (২৯) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। নিহত মৌমিতা আক্তার লতা (২৩) পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামের বাসিন্দা।

মামলার তথ্য অনুযায়ী, বিয়ের আট মাস পর যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করেন নয়ন। ২০১৯ সালের জানুয়ারিতে মৌমিতার সঙ্গে নয়নের বিয়ে হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য মৌমিতাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন নয়ন। শেষ পর্যন্ত যৌতুকের টাকা না পেয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ মৌমিতার মরদেহ উদ্ধার করে এবং নয়নের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত নয়নকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি ন্যায়বিচারের উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

মৌমিতার পরিবারের সদস্যরা রায়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, এ রায় সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিমাগারের ভাড়া কমানোর দাবিতে আলু ফেলে মহাসড়ক অবরোধ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড।

আপডেট সময় ১১:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫