ময়মনসিংহ , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: ডিবির অভিযান এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা জানিয়েছেন জ্বালানিমন্ত্রী সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা জানিয়েছেন পাকিস্তানের ধর্মমন্ত্রী বিরামপুরের মুকুন্দপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ঘর ও ঋণ দেওয়ার প্রলোভনে প্রতারণা: গ্রেপ্তার ৩, জেলহাজতে প্রেরণ শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় জীবপ্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবপ্রযুক্তিতে গবেষণা, প্রশিক্ষণ ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রবর্তনে যৌথ উদ্যোগ রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত একটি নক্ষত্রের চিরবিদায়, এক গভীর শূন্যতা ও হৃদয়বিদারক শোকের সংবাদ! পাবনার ফরিদপুরে তাল গাছের চাঁরা রোপণ উদ্বোধন করেন আমিনুল ইসলাম জেলা প্রশাসক পাবনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১১:১৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা তৃতীয় দফায় দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে ভালো মানের সোনার দাম এখন আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বাজারে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। যা সোমবার (২৪ আগস্ট) ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার: ডিবির অভিযান

স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

আপডেট সময় ১১:১৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬