ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত।”

দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় ছিলাম, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই।”

তিনি বলেন, “আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই। বিভেদের কোনো সুযোগ নেই।”

এ সময় বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষ প্রতীকে ভোট চান মির্জা ফখরুল। পাশাপাশি নির্বাচিত হলে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬