ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৬৪৭ বার পড়া হয়েছে

১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ ২ জন আন্তঃজেলা মাদক চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলা নববর্ষের প্রথম দিনে সোমবার (১৪ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে কালীগঞ্জ থানাধীন মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে রায়হান মিয়ার কাছ থেকে ৮ হাজার পিস ও হানিফ মিয়ার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকার আব্দুল হাসিম মিয়ার ছেলে রায়হান মিয়া (২৪) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উত্তর রাজাপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে হানিফ মিয়া(৫৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় পরস্পরের যোগসাজশে ইতিপূর্বে গাজীপুরসহ বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছেন। তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য।

এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

আপডেট সময় ১১:২৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫