ময়মনসিংহ , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি জানিয়েছেন প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল থেকে চালু হচ্ছে কৃষক কার্ড জানিয়েছেন প্রধানমন্ত্রী মেঘনার ভাঙন থেকে মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার বললেন পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত কঠোর নির্দেশনা জারি ডিএমপির শ্রমমন্ত্রীর কড়া নির্দেশ ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের সহযোগী তেল কোম্পানিতে হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন চট্টগ্রামে ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ , আরও তিনটি পথে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

১৪৪ ধারার মধ্যেই চলছে সড়ক অবরোধ , থমথমে খাগড়াছড়ি

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’–এর ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চার দফা দাবি
১. ধর্ষণের ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি
২. জুম্ম ছাত্র-জনতার সমাবেশে হামলাকারীদের বিচার
৩. আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা
৪. হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন জানিয়েছেন, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে, কোথাও পিকেটিং দেখা যায়নি। তবে উপজেলায় কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে আটক করেছে পুলিশ, তাঁকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে। খাগড়াছড়ির শনিবারের অবরোধ ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন ডিএমপি কমিশনার

১৪৪ ধারার মধ্যেই চলছে সড়ক অবরোধ , থমথমে খাগড়াছড়ি

আপডেট সময় ১২:৩৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫