ময়মনসিংহ , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক ডিআইজি জলিল শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে জ্বালানি সাশ্রয়ে অনলাইন-অফলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা: শিক্ষামন্ত্রী ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ২৬ দিনে উদ্ধার মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ পাবনা ফরিদপুর উপজেলায় বন মানুষের দেখা মেলে বসতবাড়ির জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ: সুবিচারের আশায় আদালতের দুয়ারে ভুক্তভোগীরা ভাঙা সংসার ছেলের জন্য জোড়া লেগেছিল, অথচ রাহুলই চলে গেলেন গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বললেন শিশির মনির হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বধলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৭১ শিক্ষক দায়িত্বে অবহেলায় কালো তালিকাভুক্ত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের আগামী পাঁচ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এসব শিক্ষক বোর্ডের নিয়ন্ত্রণাধীন আগামী পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিতব্য কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার দায়ে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একইভাবে শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের। এর বাইরে বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে মূল্যায়নে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। প্রধান শিক্ষকদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা, মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিআইজি জলিল শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় ট্রাইব্যুনালে

৭১ শিক্ষক দায়িত্বে অবহেলায় কালো তালিকাভুক্ত

আপডেট সময় ১০:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫