ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফুলেল শুভেচ্ছায় সম্মানিত আলহাজ্ব সালমান ওমর রুবেল, প্রত্যাশা বাস্তব অগ্রগতির বাংলাদেশ ব্যাংকের ঘটনা বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বললেন ডা. শফিকুর রহমান আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন বাংলা‌দে‌শের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে খামার পুড়ে ছাই, নিঃস্ব কৃষক শিবচরে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা , দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশেষ অভিযান মোহাম্মদপুর-আদাবরে , আটক ১০০
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পিরোজপুরের সাবেক এমপি ও পৌর মেয়রের বাড়িতে আগুন

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণকে কেন্দ্র করে পিরোজপুরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এ সময় তারা সাবেক এমপি ও তার ভাই পৌর মেয়রের বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়েছে তারা।

জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি এ কে এম এ আউয়াল এবং তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করে।
পরে শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালেকের মালিকানাধীন বলেশ্বর ফিলিং স্টেশনে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এ সময় জনতাকে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এর আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণ দেবেন। এর পর রাত ৯টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিলে পিরোজপুরের ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলেল শুভেচ্ছায় সম্মানিত আলহাজ্ব সালমান ওমর রুবেল, প্রত্যাশা বাস্তব অগ্রগতির

পিরোজপুরের সাবেক এমপি ও পৌর মেয়রের বাড়িতে আগুন

আপডেট সময় ১২:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫