ময়মনসিংহ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

দুই উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি পরিদর্শনে গিয়ে স্থানীয় পাথর শ্রমিকদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং জলবায়ু বন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জাফলং পাথর কেয়ারি পরিদর্শন শেষে ফেরার পথে দুপুরে শ্রমিকরা উপদেষ্টার গাড়ি প্রায় ১০ মিনিট ধরে অবরোধ করে রাখেন। 

আজ শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারা সেখানে পিয়াইন নদী ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।এ সময় তারা গণমাধ্যমকে বলেন, ‘সিলেটের জাফলংসহ ৫টি পাথর কোয়ারি আর ইজারা দিবে না সরকার। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

দুই উপদেষ্টা বলেন, ‘লুটপাট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

’ এ সময় তারা খুব দ্রুত সময়ের মধ্যে অবৈধ সকল পাথর ভাঙ্গার মিল সরিয়ে ফেলার নির্দেশনা দেন।এ ঘোষণার পর ফেরার পথে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তাদের গাড়ি আটকে দেয় স্থানীয় পাথর শ্রমিকসহ সংশ্লিষ্টরা। তারা গাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

দুই উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০২:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫