ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কতদিন চলবে‘ডেভিল হান্ট অপারেশন’ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০১:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যতদিন ‘ডেভিলরা’ থাকবে, ততদিন ‘ডেভিল হান্ট অপারেশন’ চলবে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই অভিযান চালানো হচ্ছে।’

মঙ্গলবার ‘জেলা প্রশাসক সম্মেলনে’ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটা না পারলে কোনও উন্নতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে। এজন্যে সবার (ডিসি) সহযোগিতা চেয়েছি।’

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আরও উন্নতি আশা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি ক্ষেত্রে আরও কীভাবে উন্নতি করা যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।’

সম্মেলনে  জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

কতদিন চলবে‘ডেভিল হান্ট অপারেশন’ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫