ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ বললেন রিজভী পাঁচজন সাংবাদিকের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন ময়মনসিংহের সাংবাদিকবৃন্দ বারোমারী মিশনে ফাতেমা রাণীর তীর্থোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশের জমে থাকা পানিতে ডুবে হুমাইশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দিনাজপুরে রাস্তার জমি ও পারিশ্রমিক নিয়ে বিরোধ: প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার পূর্বধলায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে সমর্থন চায় রূপন-নিলয়-মোশারফ পরিষদ রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গ্রাম শালিসের সফল আয়োজন

  • হৃদয়
  • আপডেট সময় ০১:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলায় জমির মালিকানা উদ্ধার করতে গ্রাম শালিসের সফল আয়োজন।
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ বাজারে অবৈধভাবে ভোগদখলকৃত আনুমানিক ২ কোটি টাকার জমির মালিকানা উদ্ধারের জন্য গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চরাঞ্চল হাসপাতাল সংলগ্ন খোলা মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা ও গ্রাম শালিস।

স্থানীয় নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই শালিসে দীর্ঘদিনের জমির জটিলতা ন্যায়বিচারের মানদণ্ড দিয়ে সমাধান করা হয়।

এতে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সচেতন নাগরিক হিসেবে পরিচিত কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মনে রাখার মতো অবদান রেখেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ আবু হানিফ সরকার, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক জনাব মোঃ সোলাইমান কবির, এবং বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ মান্নান হাজি।

শালিসে অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন সাবেক পরানগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোঃ আলী আজগর (অবসরপ্রাপ্ত শিক্ষক), অবসরপ্রাপ্ত প্রফেসর জনাব মোঃ আব্দুর রশিদ, ৪বারের সাবেক বোরেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসেন হানু, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোঃ বিল্লাল হোসেন, এবং ৩বারের সফল সাবেক ইউপি সদস্য জনাব মোঃ গোলাম আব্বাস বাবুল।

শালিসের উপস্থিতিতে বেশ কিছু অনুমোদিত দলিল লেখক ও আইনজীবীও ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জনাব মোঃ জামশেদ সরকার, জনাব মোঃ হাসান সরকার, এবং জনাব মোঃ আব্দুল্লাহ আল মাছুম সহ আরও কয়েকজন সনামধন্য ও দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সম্মানিত ব্যক্তি বর্গ। তারা জমি সংক্রান্ত কাগজপত্রের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

যাচাই-বাছাইয়ের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা জমির প্রকৃত মালিক বীর বওলা সরকার পক্ষ সঠিক মালিকানা ফিরে পায়। অপরদিকে, অবৈধ দখলদার বাহিনী দীর্ঘকাল ধরে জাল দলিল উপস্থাপন করে জমির দখল করে রাখছিল, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

গ্রাম শালিসের ফলাফল হিসেবে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত বিচারকগণের উপস্থিতিতে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায়, বঞ্চিত পক্ষের মালিকানা সনাক্ত হয়। ফলে গ্রাম্য শালিসের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো এবং সমাজে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তৈরি হলো যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় সঠিক ও কার্যকর বিচার সম্ভব।

এই সফলতা শালিসের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ন্যায়বিচারের প্রতি একটি নতুন আশার সঞ্চার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তথ্য প্রদাণ করেন বাংলাদেশ সচেতন নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জনাব মোঃ রায়হান তানভীর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণিল সাজে বারোমারী তীর্থস্থান, ফাতেমা রাণীর তীর্থোৎসব ঘিরে আনন্দের বন্যা

গ্রাম শালিসের সফল আয়োজন

আপডেট সময় ০১:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫