ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বীক্ষণ এর আলোচনায় ছালেহা বেগমকে ভাষা সৈনিকের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান আলোচকবৃন্দ

  • Aminul Islam
  • আপডেট সময় ১০:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

২৩ ফেব্রুয়ারী শুক্রবার বেলা এগারোটায় ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প বীক্ষণ এর ২০৮৫ তম আসর বিপিন পার্কের পাশে চেতনা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক ছালেহা বেগম স্মরণ শীর্ষক  আলোচনায় বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ,  বিশিষ্ট রাজনীতিবিদ কাজী আজাদ জাহান শামীম, বিশিষ্ট আইনজীবী শিব্বির আহাম্মেদ লিটন, প্রয়াত ভাষা সৈনিক ছালেহা বেগম এর সন্তান লেখক গবেষক সৈয়দ শাকিল আহাদ, বিশিষ্ট আইনজীবী সৈয়দা ফরিদা আক্তার এবং খ্যাতিমান সংগীত সংগীত শিল্পী সৈয়দ ওয়াকিল আহাদ প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি স্বাধীন চৌধুরী। প্রয়াত মহান এই ভাষা সংগ্রামীর রাষ্ট্রীয় স্বীকৃতি আজও মেলেনি।তিনি
১৯৫২’র ভাষা আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সেদিন ময়মনসিংহ মুসলিম গার্লস স্কুলের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছালেহা বেগম  প্রতিবাদ জানিয়ে বহিষ্কৃত হয়েছিলেন।যে বহিষ্কার আদেশ আজও বহাল রয়েছে। আলোচকবৃন্দ বলেন, এ দায় থেকে জাতির কলঙ্কমুক্ত হতে হবে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য মুসলিম গার্লস স্কুলের বর্তমান কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহবান জানান।বক্তারা বলেন,স্কুল কর্তৃপক্ষের অনেক আগেই এই কালিমা থেকে মুক্ত হওয়া উচিৎ ছিল। এই মহান ভাষা সৈনিকের পরিবারকে ভাষা সৈনিকের রাষ্ট্রীয় স্বীকৃতি আাদায়ের জন্য নতুন করে  আন্দোলন করতে হচ্ছে যা বেদনাদায়ক এবং জাতির জন্যও লজ্জাকর।ভাষা আন্দোলনের সত্তর বছর এবং স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও একজন দেশপ্রেমিকের সম্মানের স্বীকৃতি জানাতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এই কলঙ্ক থেকে মুক্ত হতে হবে আমাদের। অনতিবিলম্বে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে  ভাষা সৈনিকের স্বীকৃতি প্রদানসহ রাষ্ট্রীয় সম্মাননা পদকে ভূষিত করার জোর দাবি জানান বক্তাবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি ও স্বরচিত লেখা পাঠ করেন উপস্থিত লেখক-শিল্পীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বীক্ষণ আহবায়ক কবি রফিকুল ইসলাম মানিক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বীক্ষণ এর আলোচনায় ছালেহা বেগমকে ভাষা সৈনিকের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান আলোচকবৃন্দ

আপডেট সময় ১০:০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪