ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন ​এক ডজন সচিব ১ দিনে সরানো হলো , নতুন পদায়নে তোড়জোড় অফিসে সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে , দেরি হলেই শাস্তি দুইদিন আগে হাতকড়া পরে মায়ের জানাজায়, সেই দুই ভাই হারালেন বাবাকেও কক্সবাজারে সারজিস আলম বললেন দায়িত্ব পেয়েই , ‘আসছি আপনার খোঁজে’ বিএনপি নেতার গাড়ি প্রবেশে অসুবিধা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ কিশোরগঞ্জে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঢাকার রেল যোগাযোগ বন্ধ উত্তরবঙ্গের সঙ্গে

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণ পছন্দ না হওয়ায় গাজীপুরে রেললাইন অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

সোমবার  সকাল সোয়া ৯টা দিকে কালিয়াকৈরে উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এই পথের যাত্রীরা।

হাইটেক স্টেশনের টিকিট বুকিং কর্মকর্তা মো. আলম বলেন, জয়দেবপুর-যমুনা রোডে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের কারণে মৌচাক স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি থেমে আছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

আন্দোলন করা শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নতুন গেজেট প্রকাশ করতে হবে।

১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণ করার দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে কয়েক দিন ধরে তারা মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। গত শনিবার দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানবন্ধন করেন।

ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল ৯টা থেকে তারা বিক্ষোভ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল নিয়ে তারা সোয়া ৯টার দিকে কালিয়কৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন। এ সময় সেখানে সিরাজগঞ্জ একপ্রেস ট্রেন আটকা পড়ে। ওই ট্রেনে কয়েকজন রোগী ছিলেন। তাদের স্বজনদের অনুরোধে শিক্ষার্থীরা পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দেয়। তবে শিক্ষার্থীরা রেললাইনের ওপর বসে অবরোধ সৃষ্টি করে রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার কবির বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। তারা চান, বিশ্ববিদ্যালয়টি ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, শিক্ষার্থীরা হাইটেক স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেসটি বেশ কিছু সময় আটকে রাখেন, পরে যাত্রীদের অনুরোধে ট্রেন তারা ছেড়ে দেন। বর্তমানে রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী

ঢাকার রেল যোগাযোগ বন্ধ উত্তরবঙ্গের সঙ্গে

আপডেট সময় ০১:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫