ময়মনসিংহ , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পূর্বধলায় অতিরিক্ত বালু বোঝাইয়ের দায়ে ৭ ট্রাকচালককে জরিমানা, কাগজ যাচাই শেষে ছাড় দীর্ঘদিন ধরে অসুস্থ সাংবাদিক আসিফ, সকলের নিকট দোয়া প্রার্থনা মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত ময়মনসিংহ মহাবিদ্যালয়ের এইচ.এস.সি (বিএমটি) পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত পূর্বধলায় ১৩ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে পূর্বধলায় পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত সংসদকে পাশ কাটিয়ে নয়, সমতার ভিত্তিতে হোক সব চুক্তি বলেছেন ডা. শফিকুর রহমান ময়মনসিংহের গৌরীপুরের গুজিখা দেওয়ানবাগী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বেইজমেন্ট এর খনন কাজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উদ্যোগে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বঙ্গোপসাগরের দুবলার চরে চারদিন ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার

  • মোংলা প্রতিনিধি
  • আপডেট সময় ১১:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে চারদিন ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ (৬ মার্চ) সকালে তাদের উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

প্রেস বার্তায় তিনি বলেন বুধবার (৫ মার্চ) দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-নম্বর হতে ফোন করে জানানো হয় যে, ১৩ জন জেলেসহ ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার গত চারদিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় বঙ্গোপসাগরে ভাসছে। ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ আউটপোস্ট দুবলা থেকে চার সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তাৎক্ষনিক উদ্ধার অভিযানের নিমিত্তে ওই এলাকায় যাত্রা করে। অতি দ্রুত উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ট্রলারটিতে ১৩ জন জেলেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকারী দল ট্রলারহ জেলেদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। ট্রলারটি বরগুনার পাথরঘাটা থেকে মাছ ধরার জন্য ১২ দিন পূর্বে সমুদ্রে যাত্রা করে বলে প্রেস বার্তায় কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিলীন হওয়ার পথে পূর্বধলার কাপাসিয়া-পূর্বধলা সড়ক, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

বঙ্গোপসাগরের দুবলার চরে চারদিন ট্রলারে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার

আপডেট সময় ১১:২৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫