ময়মনসিংহ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস কুষ্টিয়ার ৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দলীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ​৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি পুনরুদ্ধার: দেশজুড়ে পালনের বিশেষ পরিপত্র দৃষ্টিহীনতা দমাতে পারেনি অদম্য শরীফকে: শ্রুতিলিখকের সহায়তায় লড়ছেন এসএসসিতে ময়মনসিংহে শিশুদের সাধারণ শ্বাসকষ্ট সংক্রান্ত সাম্প্রতিক আপডেট বিষয়ে বিভাগীয় সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত গৌরীপুরে চুরির ঘটনা বেড়েছে, আতঙ্কে এলাকাবাসী ! তৃতীয় স্তরে নেমে গেল হামজা চৌধুরীর লেস্টার সিটি “যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বন্ধের আশঙ্কায় ইসরায়েল” ২ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন, নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে,সাংবাদিকসহ আহত ৬

ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে,   সাংবাদিকসহ আহত ৬

এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, শহরের খেজুরতলা এলাকায় সন্ধ্যায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সঙ্গে মাইক্রোবাস ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করেন। ঘটনাস্থলে কিছুক্ষণ পরে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই সাংবাদিকদের ব্যাপক মারধর করা হয়। সেই সময় তাদের নিকট থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।

সংঘর্ষে আহত সাংবাদিকরা হলেন— দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ হাসান (২৮); দৈনিক দেশ সংবাদ পত্রিকার সাংবাদিক সালাউদ্দিন মিঠু (৩০); ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সানজিদুল আকন্দ মাশফিক (২৭); জামালপুর পৌর শহরের তেতুলিয়া এলাকার মঞ্জু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক (২২) ও জিহান (১৪); মুসলিমাবাদ এলাকার শুভ (৩৫)। আহতদের সবাইকে ইতোমধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, মারামারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিকের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরণের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক, আমি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে সরকারি স্কুল ব্যাগ ও ড্রেস

ইফতারের প্যাকেট কম পড়ায় দুই গ্রুপের সংঘর্ষে,সাংবাদিকসহ আহত ৬

আপডেট সময় ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫