ময়মনসিংহ , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ উদ্ধার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত বলে মন্তব্য করেছেন রিজভী ​পূর্বধলায় শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে বলেছেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ,নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন গাজীপুরের কালিয়াকৈরে । তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকে সঙ্গে গাজীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে এক নারী ও দুইজন পুরুষ মারা যান।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

তিনি  বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস, চাবি হস্তান্তর করলেন রেঞ্জ ডিআইজি

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ,নিহত ৩

আপডেট সময় ১১:০২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫