ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা ঈদের আগে-পরে ৬ দিন

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে মিলিয়ে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

গতকাল (২২ মার্চ) রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৯ মার্চ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর ১৬ মার্চ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির অনুলিপি পাঠিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ হতে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করা এবং সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা ঈদের আগে-পরে ৬ দিন

আপডেট সময় ১১:১৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫