ময়মনসিংহ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার ধামইরহাটে বৈরী আবহাওয়ায় জনজীবনে বিপর্যয়, ফসলহানির শঙ্কায় কৃষক নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে পাঁচবিবি কৃষি বিভাগ নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ ফরিদপুর গোপালনগরে জেলি-কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দু’জনের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অর্থনৈতিক শুমারি ও বিএসবিআর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও বিদেশি মদ জব্দ নেত্রকোনায় কলমাকান্দাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এসএসসি পরীক্ষাকেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১১:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে

এসএসসি পরীক্ষাকেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার

বাগেরহাটে এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষাকক্ষ থেকে বই, খাতা ও মোবাইল ফোন পাওয়া গেছে। এ ঘটনার অভিযোগে ৯ শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনার প্রেক্ষিতে কেন্দ্র সচিব ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে ওই ৯ শিক্ষককে ২০২৫ ও ২০২৬ সালের পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করা হয়।

ওই কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ৪৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন, চিপা বারইখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ ও নিমাই চন্দ্র রায়; জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শাহানাজ আক্তার, তাপস কুমার মজুমদার, শহিদুল ইসলাম ও সোহেলী পারভিন; শহিদ শেখ রাসেল মুজিব উচ্চ বিদ্যালয়ের পলি দেবনাথ ও নাসির উদ্দিন খান এবং অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফরুল ইসলাম।

এ বিষয়ে কেন্দ্র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, ‘পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনটি কক্ষে বই ও মোবাইল পাওয়া গেছে। তাই দায়িত্বে থাকা ৯ শিক্ষককে দুই বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনে কুড়িগ্রামে কৃষক সেমিনার

এসএসসি পরীক্ষাকেন্দ্রে বই-মোবাইল, ৯ শিক্ষক বহিষ্কার

আপডেট সময় ১১:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫