ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব নয়

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া এ মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কনসালটেন্ট কমিটির মতে, সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন। বর্তমানে তা সম্ভব নয়।

শনিবার (১৯ এপ্রিল) মাগুরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় শেষে ‘সহকারী শিক্ষকদের দশম গ্রেডের জন্য আন্দোলন’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মন্ত্রণালয় কনসালটেন্ট কমিটির সুপারিশ সমর্থন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী, সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। চার বছর পর পদোন্নতির মাধ্যমে সিনিয়র শিক্ষক হিসেবে পাবেন ১১তম গ্রেড, এবং প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, বদলির ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে স্বচ্ছ বদলির চেষ্টা করছি।

শহরে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, গ্রামে ছাত্রের তুলনায় শিক্ষক কম—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলাভিত্তিক নিয়োগ পান। তাই তাদের নিজ নিজ উপজেলায় থাকা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া সম্ভব নয়

আপডেট সময় ০৬:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫