ময়মনসিংহ , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাঝ সমুদ্রে আতঙ্ক: প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে প্রাণ হারালেন ৩ যাত্রী ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন সুষ্ঠু তদন্তে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে মন্তব্য করেছেন শাহরিয়ার কবির ইতালিতে ইন্টার দাপট: ৩ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন নেরাজ্জুরিরা পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই: বিজেপি ১০৫ আসনে এগিয়ে, তৃণমূল ১০৩ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে ​লিভারপুলকে হারিয়ে ইউরোপসেরার লড়াইয়ে ফিরল টেন হাগের শিষ্যরা জট খুলল স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর রহস্য, পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে নতুন তথ্য
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে বিএনপি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

পাঁচ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের ওপর মতামত দিতে দ্বিতীয় দিনের মত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি।  রোববার (২০ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার দিনভর আলোচনার পর বৈঠক মূলতবি করা হয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নিচ্ছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে।

এরপর সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ৩৯টি রাজনৈতিক দলের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। ৩৪টি দল তাদের মতামত তুলে ধরে, যাদের সঙ্গে এখন আলাদা করে বৈঠক করছে কমিশন।

ইতোমধ্যে ১২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন৷ আর বিএনপির সঙ্গে দ্বিতীয়দিনের আলোচনা চলছে এখন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

মাঝ সমুদ্রে আতঙ্ক: প্রমোদতরীতে রহস্যময় ভাইরাসে প্রাণ হারালেন ৩ যাত্রী

ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফা বৈঠকে বিএনপি

আপডেট সময় ১২:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫