ময়মনসিংহ , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলা: কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেপ্তার দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী ​ট্রাইব্যুনাল আইনের চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট দায়ের নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব বললেন শিক্ষামন্ত্রী বডি স্প্রের গন্ধে ক্লাসরুমে অসুস্থ ১৫ শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে বলেছেন শিক্ষামন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫,৪৮২ টাকা ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা অর্থনৈতিক মন্দার ঝুঁকির চেয়েও গুরুত্বপূর্ণ বললেন ট্রাম্প ​শান্তি আলোচনার ইঙ্গিত মস্কোর: আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়েছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) তাদের অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় ২ মাস ধরে তাদের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩ এর ধারা ১০(২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ইতোপূর্বে নিয়োগকৃত অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে তার নিজ বিভাগে প্রত্যাবর্তনের জন্য উপাচার্য পদের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে ওই পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের অব্যাহতির প্রজ্ঞাপনেও একই ধরনের কথা বলা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ছাত্র-রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে। ওই ঘটনায় শিক্ষার্থীসহ দেড় শতাধিক ব্যক্তি আহত হন। এরপর থেকে উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণের দাবিতে কিছু সংখ্যক শিক্ষার্থী প্রায় ২ মাস ধরে আন্দোলন করে আসছিলেন।

সর্বশেষ গত বুধবার (২৩ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরুর কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ। শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুই পদে নতুন নিয়োগ দেয়া হবে। সেই সঙ্গে অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলা: কণ্ঠশিল্পী মমতাজ আবারও গ্রেপ্তার

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়েছে

আপডেট সময় ১১:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫