ময়মনসিংহ , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মৌলভীবাজার সদর উপজেলার বারইকোনা বড়হাট এলাকার মৃত যোগেশ চন্দ সরকারের ছেলে দিনেশ চন্দ্র সরকার (৭৫)।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে মাটিতে পড়ে ছিলেন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারণে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মওদুদ হাওলাদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মোবাইল ফোন থেকে আমরা তার পরিচয় নিশ্চিত করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ০৮:২১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫