ময়মনসিংহ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ পুতিনের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশি হাজির ইন্তেকাল প্রধানমন্ত্রী যশোর পৌঁছলেন পারমাণবিক ইস্যুতে পিছু হটছে না ইরান, খুলছে হরমুজ প্রণালী ​সংকটে অরবিন্দ কেজরিওয়াল: দিল্লির ধাক্কার পর পাঞ্জাবেও বড় হারের আশঙ্কা প্রেমঘটিত জেরে রণক্ষেত্র এলাকা: পাল্টাপাল্টি হামলা ও বাড়িতে আগুন মুফতি আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চাইলেন অস্থির তেলের বাজার: আন্তর্জাতিক বাজারে দফায় দফায় বাড়ছে দাম ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বৃষ্টি: উত্তাল লেবানন সীমান্ত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গাজীপুর টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে। বকেয়া বেতনের দাবিতে এ বিক্ষোভ করছে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকরা। এতে করে মহাসড়কটির উভয়পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে মহাসড়কটি ব্যবহারকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কারখানায় দেড় হাজার শ্রমিক কাজে যোগ দেন। সকাল সাড়ে ৯টার দিকে কারখানা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের বকেয়া ২০ দিনের বেতনের দাবি জানান শ্রমিকরা। তবে কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে স্লোগান দিয়ে কারখানা থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘বকেয়া ২০ দিনের বেতন এখনো পায়নি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করে না। এর আগেও আমরা টানা পাঁচদিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবার এসেছি।’

এ বিষয়ে মন্তব্য নিতে সিজন্স ড্রেসেস লিমিটেডের মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। শ্রমিকদের মহাসড়ক ছেড়ে সড়কের পাশে অবস্থান করার জন্য অনুরোধ করেছি।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাথায় গুরুতর আঘাত: হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফুটবলার নিকো পাজ

গাজীপুর টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ১২:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫