ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য বিশ্বনেতাদের প্রতি বাংলাদেশের আহ্বান নদী ব্যবস্থাপনায় নতুন অধ্যায়: তিস্তা নিয়ে চীন-বাংলাদেশের সমঝোতা ​ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইটের প্রস্তাব দিল ইরান, বাড়ছে কূটনৈতিক সম্ভাবনা পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু গাইবান্ধায় মদনে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগ টানতে চীনে নতুন কার্যালয় খুলছে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর ঘোষণা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক সম্পর্ক জোরদারের পথে বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টি, স্বাক্ষরিত সমঝোতা স্মারক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নোয়াখালী জেনারেল হাসপাতালের পরিত্যক্ত মালামালে আগুন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৩:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নোয়াখালী জেনারেল হাসপাতালে খোলা জায়গায় স্তূপ করে রাখা পুরোনো ও পরিত্যক্ত মালামালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের বিদ্যুৎ–সংযোগ ব্যাহত হওয়ায় রোগীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে।

আজ রোববার (৪ মে) সকাল ১১টার কিছু পরে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ তার ক্ষতিগ্রস্ত হয়, ফলে পুরো হাসপাতাল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, আগুনে যে মালামাল পুড়েছে, সেগুলো আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এবং নিলামে তোলার প্রস্তুতি চলছিল। তার ধারণা, কেউ অসাবধানতাবশত সিগারেটের জ্বলন্ত অংশ ফেলে দিলে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনাটি তদন্ত করে নিশ্চিত হওয়া হবে বলে জানান তিনি।

নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। হাসপাতালের তত্ত্বাবধায়কও ওই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী জেনারেল হাসপাতালের পরিত্যক্ত মালামালে আগুন

আপডেট সময় ০৩:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫