ময়মনসিংহ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী “ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা” ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুবদল কর্মীরা পুলিশের থেকে আসামি ছিনিয়ে নিল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় যুবদল কর্মীদের বিরুদ্ধে পুলিশের হাত থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ।গতকাল বুধবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার মাদারগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর থানার এএসআই মোতালেব হোসেন ও এএসআই মাইদুল ইসলাম একটি অভিযানে চালিয়ে ওই এলাকার আরাজী পাইকপাড়া গ্রামের শাহজাহান নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। ঠিক সেই মুহূর্তে স্থানীয় যুবদল কর্মী মো. তরিকুল ইসলাম ও মো. সজলসহ আরও কয়েকজন ব্যক্তি পুলিশের ওপর চড়াও হন। তারা পুলিশ সদস্যদের থেকে গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মো. আব্দুল হান্নান (হান্নু) জানান, তিনি আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি শুনেছেন এবং জানতে পেরেছেন যে হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নিয়েছে।

রহিমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার ইসলাম জানান, যারা এই ঘটনায় জড়িত তারা যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত। খুব শিগগিরই তাদের দল থেকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করা হবে।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জানা যায়, চেক জালিয়াতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে শাহজাহানের বিরুদ্ধে। সেই মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল। গ্রেপ্তারের পরই এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার খান বলেন, অভিযানে পুলিশের সদস্য সংখ্যা কম থাকার কারণে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। পর্যাপ্ত পুলিশ সদস্য থাকলে আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেত না। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি এবং আশা করি খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ত্রিশালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

যুবদল কর্মীরা পুলিশের থেকে আসামি ছিনিয়ে নিল

আপডেট সময় ১২:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫