ময়মনসিংহ , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী বলেছেন মীর শাহে আলম অবৈধ ড্রেজারে মাটি কাটা রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর জানিয়েছেন ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ওজনে কারচুপি, ইলিশ ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি: শেরপুর জেলা প্রশাসনের মানবিক সহায়তা খুলনার ভৈরব নদে ট্রলার-ফেরি সংঘর্ষ: আট দিন পর নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকট: উৎপাদন ব্যাহত, দিশেহারা শিল্প মালিকরা নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি জনসাধারণের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধান, কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা ডোমারে পৃথক ঘটনায় যুবক ও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির মৃত্যু
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সাভারে বাবাকে খুন করে ৯৯৯ – এ মেয়ের কল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

সাভারে বাবাকে খুন করে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল দিয়ে আত্মসমর্পণ করেছেন মেয়ে। সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ কল করে নিহতের মেয়ে জানান, আমি আমার বাবাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান।সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোররাত ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তার বাবাকে তিনি কুপিয়ে হত্যা করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার (৫৬)। তিনি নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের বাসিন্দা।

পুলিশ  ও ঘাতক মেয়ে জানান,  গত ২০২২ সালে সিংড়া থানায় পিতার বিরুদ্ধে   ধর্ষণের মামলা  করেছিল মেয়ে জান্নাত। সেই মামলায় নিহত পিতা দীর্ঘদিন জেলখেটে সম্প্রতি বের হয়ে মেয়ের সঙ্গে ধর্ষণ মামলার মীমাংসা করে আবার বসবাস শুরু করে সাভারে। কিন্তু বাবা আবারও তাকে ধর্ষণ করার চেষ্টা করে। একইসঙ্গে সেই ধর্ষণ মলার সূত্র ধরেই বাবার সঙ্গে মেয়ে জান্নাতের বনি-বনা হচ্ছিল না।

জান্নাত বলেন, বুধবার রাতে ভাতের সঙ্গে ২০টি ঘুমের ঔষধ মিশিয়ে বাবাকে ভাত দেই। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪টার সময় আমি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করি। পরে পুলিশকে খবর দেই।

আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া যুগান্তরকে জানান, পিতার বিরুদ্ধে  মেয়েকে ধর্ষণের অভিযোগ রয়েছে। আদালতে মামলাটি চলমান রয়েছে। এর জের ধরেই মেয়েটি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাকে আটক করে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য জানিয়েছেন মীর শাহে আলম

সাভারে বাবাকে খুন করে ৯৯৯ – এ মেয়ের কল

আপডেট সময় ০২:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫