ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী কৈলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার বললেন চিফ হুইপ ডিজিটাল ‘নকল’কে প্রতিহত করতে হবে বলেছেন শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত জানিয়েছেন তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতাল চালুর দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের স্মারকলিপি বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশি সতর্কতা: যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ নজরদারি ​ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: দুপুরের মধ্যে বৃষ্টির সতর্কতা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ইসলামের বিপক্ষে কোন আইন কার্যকর হবে না বললেন হাসিনুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

শেখ হাসিনার শাসনামলে দুইবার গুমের শিকার হওয়া বীর প্রতীকপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বলেছেন, “ইসলামের বিপক্ষে কোনো আইন বা কমিশন কার্যকর হতে দেওয়া যাবে না।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে নারীনীতি বা সংশ্লিষ্ট কমিশনের মতো কিছু উদ্যোগ ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করতে এবং সমাজে বিভ্রান্তি ছড়াতে গ্রহণ করা হয়েছে।

নারী উন্নয়ন কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে হাসিনুর বলেন, “যে দেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী নারী, সেখানে নারী-সমাজের ক্ষমতায়নে ঘাটতি কোথায়? ১৬ বছর ধরে নারীরা সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে ছিল—তাহলে হঠাৎ করে কমিশনের প্রয়োজন কেন?”

তিনি মন্তব্য করেন, “এই কমিশনের মাধ্যমে আমাদের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে।”
নিজের পারিবারিক জীবন থেকে উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমি আমার মা, স্ত্রী ও কন্যাদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখি। আমাদের নারীরা আরবের নারীদের মতো নন, তারা মূল্যবোধসম্পন্ন। আমরা কোনোভাবেই নারীদের পণ্য হিসেবে দেখতে চাই না।”

তিনি আরও বলেন, ইসলামে নারীর অধিকার ও মর্যাদা স্পষ্টভাবে নির্ধারিত এবং তা নিয়ে সংশয় তোলা অর্থহীন। “কিছু উশৃঙ্খল পুরুষের কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো সমাজব্যবস্থাকে বদলে ফেলার প্রয়াস কাম্য নয়।”

হাসিনুর রহমান বলেন, “আমরা বাঙালি মুসলমানরা এক স্বর্গীয় সমাজ ব্যবস্থায় বাস করি। এই সমাজব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। আমরা পরিবারে যে মূল্যবোধে বড় হয়েছি, তা-ই আমাদের শক্তি।”

তিনি নারী উন্নয়ন কমিশনের ধারণাটিকে “বিদেশি অনুকরণ” ও “সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা” বলে আখ্যা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী

ইসলামের বিপক্ষে কোন আইন কার্যকর হবে না বললেন হাসিনুর রহমান

আপডেট সময় ১১:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫