ময়মনসিংহ , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি জানিয়েছেন নৌমন্ত্রী বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীর স্যারকে বিদায় জানাল জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ​নেত্রকোণার পূর্বধলায় একটি টেলিকম দোকানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মালয়েশিয়ার সঙ্গে আইটি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার পাঠালেন প্রবাসীরা শান্তি চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা: ‘আসল পরীক্ষা’ নিয়ে সতর্ক ইরান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নুসরাত ফারিয়ার প্রতি অন্যায় করা হয়েছে বলে মন্তব্য করেছেন খায়রুল বাসার

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারের খবর সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। এই ঘটনায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তার বক্তব্য, যেখানে তিনি নুসরাত ফারিয়ার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘উনি অভিনেত্রী, উনার কাজ হলো অভিনয় করা। যেকোনো গল্পে যে চরিত্রটা পাবেন, তার যথাযথ প্রকাশ তিনি করবেন; এটাই তার কাজ।’

খায়রুল বাসার আরও উল্লেখ করেছেন, ‘আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোনো রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেন নাই। তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা? ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনের জন্য ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা সিলেক্ট হয়েছেন, তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি।’

তিনি প্রশ্ন তোলেন, ‘অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কি কোনও অপরাধ? যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে।’ এছাড়াও তিনি উল্লেখ করেন, ‘বর্তমান সরকার যদি শিল্পীদের কোনও রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন, তখন শিল্পীদের করণীয় কী হবে? পরবর্তী সরকার যদি তাদের হেনস্তা করে, তাহলে কি তারা হুকুমের দাস হয়ে যাবেন? নাকি শিল্পীরা কখনোই কোনো সরকার কর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না?’

নুসরাত ফারিয়া বর্তমানে আদালতের নির্দেশে কারাগারে আছেন এবং তার জামিন শুনানি আগামী ২২ মে নির্ধারিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ তারেক রহমানের

নুসরাত ফারিয়ার প্রতি অন্যায় করা হয়েছে বলে মন্তব্য করেছেন খায়রুল বাসার

আপডেট সময় ০১:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫