ময়মনসিংহ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাঁধ ভাঙলো আত্রাই নদীর, বাংলাদেশে প্রভাব পড়বে

গত মঙ্গলবার (২০ মে) পানির প্রবল তোড়ে ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত বাঁধটির একাংশ ধসে পড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রাই নদীর ওপর মাত্র চার মাস আগে নির্মিত বাঁধটি ভেঙে গেছে। । ফলে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক।

উল্লেখ্য, আত্রাই নদী বাংলাদেশ হয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর দিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতে এই নদী ‘আত্রেয়ী’ নামে পরিচিত। গত বছর বন্যা মোকাবিলায় নদীর ওপর বাঁধ নির্মাণ শুরু করে পশ্চিমবঙ্গ প্রশাসন।

নদীর হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নদীর পাশবর্তী এলাকাগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে পানি বাড়তে থাকলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে পড়ে নদীপারের জনপদ প্লাবিত হতে পারে— যার প্রভাব পড়বে বাংলাদেশেও।

অন্যদিকে বালুরঘাট মিউনিসিপালিটির চেয়ারম্যান অশোক মিত্র এই ভাঙনকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘এই ভাঙনের পেছনে মানুষের কোনো হাত নেই। দুর্নীতির অভিযোগ তোলার আগে বিজেপির উচিত নিজেদের কাজের খতিয়ান দেখা। বালুরঘাট রেলস্টেশনের তৃতীয় শ্রেণির লিড ব্যবহার করে যে কাজ হচ্ছে, সেটি কি দুর্নীতি নয়?’

রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যেই আতঙ্কে দিন কাটাচ্ছেন আত্রাই নদী পাড়ের বাসিন্দারা। তারা দ্রুত বাঁধ সংস্কার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

বাঁধ ভাঙলো আত্রাই নদীর, বাংলাদেশে প্রভাব পড়বে

আপডেট সময় ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫