ময়মনসিংহ , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক উন্নয়নের আশ্বাস দিলেন সড়কমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী পূর্বধলায় স্বর্ণ সুধা যুব উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, ধানখেত থেকে ১৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার পূর্বধলা থানায় নয়া ওসির দায়িত্ব গ্রহণ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আড়াই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল শুরু এমন বৃষ্টি কতদিন থাকবে, বার্তা আবহাওয়া অফিসের ​৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় তীব্র বন্যার শঙ্কা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিজিবি সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত শুক্রবার (২৩ মে) রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন।

এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি ২৪ নারী-পুরুষ ও শিশুদেরকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদেরকে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানতে পারেন। তখন অবৈধভাবে কোনো নাগরিককে বাংলাদেশে পুশইন না করার জন্য প্রতিপক্ষ বিএসএফকে কঠোর বার্তা প্রদান করা হয়।

ভারত থেকে ফেরত আসা ওই ২৪ জন হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা (৭), মা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭)। এছাড়া দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১), তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২) ও উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুদেরকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ: বাধা দেয়ায় মা জেলহাজতে, কাঁদছে আড়াই বছরের শিশু

বিজিবি সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল

আপডেট সময় ১২:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫