ময়মনসিংহ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজের পর ডিএনসির মাদকবিরোধী লিফলেট বিতরণ কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তির ৪ মাসের কারাদণ্ড টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান বলে মন্তব্য করেছেন রিজভী নরসিংদীর শিবপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযানে বাল্যবিবাহ বন্ধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ ময়মনসিংহের গৌরীপুরে, দলের কেউ আ.লীগের সঙ্গে সম্পর্ক রাখলেই কঠোর ব‍্যবস্থা: ত্রাণ প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সাধারণ শ্রমিকের অসাধারণ উদ্যোগ গোপালগঞ্জে আইজিপির উপস্থিতিতে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টঙ্গীতে জামায়াতকর্মী গ্রেফতার-0৫

  • Md. Raduan Ahammed
  • আপডেট সময় ০২:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ৫০৪ বার পড়া হয়েছে

টঙ্গীতে জামায়াতকর্মী গ্রেফতার-0৫

গাজীপুরের টঙ্গীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের  পাঁচজন কর্মীকে গ্রেফতার করেছে  গাজীপুর থানা পুলিশ।

বুধবার  রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকা হতে  তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি ‘জিহাদি’ বই ও লিফলেট জব্দের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) এম সাফায়েত ওসমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। আজ ২৫/০৪/২০২৪ ইং (বৃহস্পতিবার) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, টঙ্গীর আরিচপুর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে গোলাম ইদ্রিস (৪৫), একই এলাকার মৃত শেখ ইয়াদ আলীর ছেলে শেখ আহমদ আলী (৫৪), মৃত আব্দুল আজিজ শেখের ছেলে আব্দুল হাই (৫৩), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বরণী খণ্ড গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে আলমগীর হোসেন (৪০) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মৃত হযরত আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪২)।

এ বিষয়ে ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার রাতে ওই পাঁচজন জামায়াত কর্মী টঙ্গীতে নাশকতার পরিকল্পনা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের আটক করে থানায় আনা হয়। রাতে জিজ্ঞাসাবাদে তাঁরা নাশকতার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

টঙ্গীতে জামায়াতকর্মী গ্রেফতার-0৫

আপডেট সময় ০২:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪