ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল অনুশীলনে মেসির বুলেট গতির শট, ভাঙল ফটোসাংবাদিকের ক্যামেরা! লেবাননে ইসরায়েলি বর্বরতা: বাংলাদেশের কঠোর প্রতিবাদ আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল: ৩-০ গোলের বড় জয় ইরানে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য সৎ থাকলে দেশ ছাড়তে হয় না বললেন অনন্ত জলিল ঢাকায় বাড়ছে গরমের তীব্রতা: জনজীবনে অস্বস্তির আভাস পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়, নবীববরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে নেএকোণা যাচ্ছেউপজেলা আধুনিকতার যুগে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য ময়মনসিংহে সুকৃতি প্রভা একক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুস্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতার প্রেসক্লাব দখলের হুংকার তালা ভেঙে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

প্রেস ক্লাব দখলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসা মতিন বক্স জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।মৌলভীবাজার প্রেসক্লাবের তালা ভেঙে দখলে নেওয়ার হুংকার দিয়েছেন মতিন বক্স নামের এক বিএনপি নেতা।

গত সোমবার (১৬ জুন) রাতে জেলা শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে জেলার মূলধারার জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীদের নিয়ে নানা তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্যের পর তিনি এই হুমকি দেন।

পরে বিষয়টি নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি সভায় বসেন। সভায় বক্তারা, মতিন বক্সের বক্তব্যকে ‘দায়িত্বহীন ও উসকানিমূলক মন্তব্য’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সাংবাদিকদের ধৈর্য্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

জিডিতে আরও বলা হয়, সম্প্রতি একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে মতিন বক্সের বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টের জেরে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। নিজের ফেসবুক আইডি থেকে ও তার অনুসারীদের মাধ্যমে সাংবাদিকদের ছবি ব্যবহার করে চালানো হচ্ছে অপপ্রচার। এমনকি দেখে নেওয়ার হুমকি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাংবাদিকদের হেয় প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, ‘বিএনপি কখনোই স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করে না। মতিন বক্সের বক্তব্য তার ব্যক্তিগত মত। দলীয়ভাবে আমরা এই বক্তব্যকে সমর্থন করি না। বিষয়টি আমরা ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

জেলার সিনিয়র সাংবাদিকরা বলছেন, ‘মতিন বক্সের এই বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং সংবিধান ও গণতন্ত্রবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান ইস্যুতে পাকিস্তানে ঐতিহাসিক বৈঠক: জেডি ভ্যান্সের নেতৃত্বে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল

বিএনপি নেতার প্রেসক্লাব দখলের হুংকার তালা ভেঙে

আপডেট সময় ০১:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫