ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যুদ্ধের হুঁশিয়ারি দিলো ফিলিপাইন চীনকে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অনলাইন নিউজ-

চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ‘রেডলাইন’ অতিক্রম না করতে চীনকে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। খবর বিবিসির।

গত শুক্রবার ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, ‘দক্ষিণ চীন সাগরের রেডলাইন অতিক্রম করে চীন যদি ফিলিপাইনের কোনও নাগরিকের প্রাণহানি ঘটায়, ফিলিপাইন এটিকে যুদ্ধের পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং চীনকে কঠোর জবাব দেওয়া হবে।’সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সামিটে বক্তব্য দেওয়ার সময় মার্কোস আরও বলেন, ‘চীনা নজরদারি জাহাজ ফিলিপাইনের নৌকা ও জাহাজের ওপর জলকামান দিয়ে হামলা চালিয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ফিলিপাইন পাল্টা পদক্ষেপ নেবে।’

মার্কোসের এমন হুঁশিয়ারির জবাবে চীনের একজন সামরিক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, ‘দুর্ঘটনাক্রমে কোনও হতাহতের ঘটনায় কেউ যদি যুদ্ধের সূত্রপাত করতে চায়, তাহলে আমি মনে করি তারা যুদ্ধবাজ।দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

ফিলিপাইনের সঙ্গে আমেরিকার নিরাপত্তা চুক্তি রয়েছে। ফলে ফিলিপাইন কোনও কারণে আক্রমণের শিকার হলে আমেরিকা তাকে রক্ষায় এগিয়ে আসবে। এরইমধ্যে ওয়াশিংটন বলেছে, এশিয়ার মিত্র রাষ্ট্রদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে আমেরিকা। এ কারণে সামরিক বিশ্লেষকেরা বলছেন, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়লে তা চীন ও আমেরিকার মধ্যে অচলবস্থা তৈরি করতে পারে।

যুদ্ধের হুঁশিয়ারি দিলো ফিলিপাইন চীনকে

এদিকে ফিলিপাইনও নিজেদের সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং ভারতের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনেছে।শুক্রবার সিঙ্গাপুরের নিরাপত্তা সামিটে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, ‘সাম্প্রতিক সংঘর্ষে ফিলিপাইনের নাগরিক আহত হয়েছেন। তবে কেউ নিহত হননি। কেউ নিহত হলে পরিস্থিতি খারাপ হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

যুদ্ধের হুঁশিয়ারি দিলো ফিলিপাইন চীনকে

আপডেট সময় ০৩:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪