ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ জুলাই সনদের খসড়া দলগুলোকে কমিশন দেবে

জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল আলোচিত ‘জুলাই চার্টার’ বা ‘জুলাই সনদ’-প্রণয়নের কাজ একদম শেষ পর্যায়ে। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে সনদের একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়াটি কমিশন আজ সোমবার রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করবে। এরপর আলোচনা-পর্যালোচনা শেষে জুলাই সনদে সই করবে দলগুলো।

আজ সকাল সাড়ে ১০টায় দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে কমিশন।

গত রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংবাদ ব্রিফিংয়ে জানান, কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আজ জাতীয় সনদের খসড়া প্রেরণ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সমাপ্ত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, সংস্কার ইস্যুতে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ছয় মাসের জন্য গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

আলী রীয়াজ সংবাদ ব্রিফিংয়ে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অব্যাহত আলোচনায় এপর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সাতটি বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিন্তু নিষ্পত্তি হয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক

আজ জুলাই সনদের খসড়া দলগুলোকে কমিশন দেবে

আপডেট সময় ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫