ময়মনসিংহ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না জানিয়েছেন ববি হাজ্জাজ প্রশাসনিক রদবদল: ডিএমপির তিন থানার দায়িত্বে নতুন ওসি, বদলি হয়েছেন ৬ পুলিশ পরিদর্শক ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি রবিউল ও তার সহযোগী গ্রেপ্তার ছেলে কনের বাড়িতে, প্রেমিকার হানায় বিয়ে পণ্ড: রাতে বাবার ঝুলন্ত লাশ উদ্ধার বাগেরহাটে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে তিন দিনের অবস্থান কর্মসূচি সংকটে সিরাজগঞ্জের রান্ধুনীবাড়ির ঐতিহ্যবাহী কাদা-মাটির শিল্প নেত্রকোণাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৫ বছর পর চালু হচ্ছে পূর্বধলা পৌরসভা মানবতার অনন্য দৃষ্টান্ত: তিন প্রতিভাবান প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সেই সুধীর বাবু মারা গেছেন মুসলিম বন্ধুর জানাজার পেছনে বসে কাঁদা

ছোটবেলার বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় পেছনে গাছের গুঁড়িতে বসে সুধীর বাবুর কান্না করার ছবি ভাইরাল হয়েছিল কয়েক বছর আগে। সেই সুধীর বাবু মারা গেছেন।

গত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের নিজ বাড়িতে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। রাতেই গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, ‘দুপুরে বাবা মারা গেছেন। রাতেই অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বাবা ও আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। পরে দুজনেই স্থানীয় গুণবতী বাজারের ব্যবসায়ী হন। সময় পেলেই ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। চাচার মৃত্যুতে বাবা ভীষণ কষ্ট পেয়েছিলেন।’

সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ মানুষ ছবিটি শেয়ার করে লিখেছিলেন— ‘বন্ধুত্ব মানে না জাত-ধর্ম’। স্থানীয়রা জানান, দুজনের বন্ধুত্ব ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ব্যবসার ব্যস্ততা সত্ত্বেও সুযোগ পেলেই তারা আড্ডা দিতেন ও অবসর সময় একসঙ্গে কাটাতেন।

বন্ধু আমীর হোসেন সওদাগরের মৃত্যুর চার বছর পর প্রয়াত হলেন সুধীর বাবু। তবে তিনি রেখে গেলেন সত্যিকারের বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের ব্যয় আরও ৪০ হাজার টাকা কমবে জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

সেই সুধীর বাবু মারা গেছেন মুসলিম বন্ধুর জানাজার পেছনে বসে কাঁদা

আপডেট সময় ১০:২৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫