ময়মনসিংহ , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য পূর্বধলায় কৃষি প্রণোদনা তালিকায় অনিয়মের অভিযোগে ঘাগড়া চৌরাস্তায় সংবাদ সম্মেলন ​লোহালিয়া নদীর ওপর ৯ম মৈত্রী সেতু নির্মাণে বাংলাদেশ ও চীনের চুক্তি রামিসা হত্যা মামলা: বিচার চেয়ে রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল ​আসছে নবম পে-স্কেল: ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো ​হঠাৎ জার্সি বদলের চাপে হাইতি: ৫২ বছর পর বিশ্বকাপে এসেই সংকটে দলটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ দগ্ধ, ৫ ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন জানিয়েছেন অর্থমন্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে – উপদেষ্টা শারমীন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। আমার অনুরোধ থাকবে এই নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলেই নির্বাচন নষ্ট হবে।’

আজ বুধবার (২৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ আর সেনাবাহিনী যথেষ্ট নয়। যারা নির্বাচন চান, তাদের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এই পরিবেশ যদি নষ্ট হয়ে যায়, তাহলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে, সেটা আমরা চাই না। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি মানুষ ভালোবেসে প্রফেসর ইউনূসকে নিয়ে এসেছেন। আবার এটাও দেখতে পাচ্ছি, মানুষ ধৈর্যহীন হয়ে পড়েছেন। মাত্র এক বছরে যদি আমরা ধৈর্যহীন হয়ে যাই, তাহলে গত ১৫–১৬–১৭ বছরের দুর্নীতি ও অন্যায় কীভাবে শুধরাবে? তাই আমার আবেদন থাকবে আমরা সকলে মিলে যার যার জায়গায় ন্যায্যতা প্রতিষ্ঠা করতে কাজ করব।’
 
মব সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, ‘এটা শেষ করতে হবে। যখন তখন কিছু দুষ্টু মানুষকে একত্র করে মব সৃষ্টি করা হয়। এই মবটা সহজে তৈরি হচ্ছে মূলত মোবাইল টেকনোলজির কারণে। সেখানে নিয়ন্ত্রণ আনতে হবে। এটা সফলতা-বিফলতার বিষয় নয়, বরং নতুন সমস্যা। নতুন কৌশলে আমাদেরকে এটি মোকাবিলা করতে হবে, কারণ দুষ্কৃতকারীরা এখন সাইবার অপরাধ করছে এবং বিভিন্ন পেইজ ব্যবহার করছে।’
 
সুধি সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি ও নবীনগরের সন্তান হাবিবুর রহমান কামাল, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
এর আগে উপদেষ্টা নাসিরাবাদ গ্রামে তার নিজ বাড়িতে গেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিচয় অনুসন্ধান নাকি পাসপোর্ট জালিয়াতি? নেত্রকোণায় আটক রোহিঙ্গা যুবককে ঘিরে ঘনীভূত রহস্য

সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে – উপদেষ্টা শারমীন

আপডেট সময় ০৯:২৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫