ময়মনসিংহ , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে, আহত ১০ জাদুকরী হ্যাটট্রিক, মেসিকে ‘অবিশ্বাস্য’ বলে প্রশংসায় ভাসালেন স্ত্রী শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বললেন শিক্ষামন্ত্রী খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব শরফ উদ্দিন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জিএস পদে নির্বাচিত হওয়া ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাবির সব শিক্ষার্থীর বিজয়

জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় বলে মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

এসএম ফরহাদ বলেন, ‘নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। এটা আমার জন্য শিক্ষার্থীদের আমানত। আমি যেন আদায় করতে পারি। আমার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীরা আমাকে শুধরে দেবেন। তাই আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই- আমার কাছ থেকে কোনো খেয়ানত হবে না।’

তিনি বলেন, ‘জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। আমি যদি কোনো ভুল করি, তাহলে শিক্ষার্থীরাই আমাকে সংশোধন করবেন।’

ফরহাদ বলেন, ‘কোনো বিজয় র‌্যালি করতে চাচ্ছি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

ঘোষিত ফল অনুযায়ী, এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, আর প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটের পর দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ নেই বললেন বাণিজ্যমন্ত্রী

জিএস পদে নির্বাচিত হওয়া ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাবির সব শিক্ষার্থীর বিজয়

আপডেট সময় ১২:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫