ময়মনসিংহ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন ও বিড়ির সরঞ্জাম জব্দ শিবপুরে মোবাইল কোর্টে দুই মামলায় জরিমানা ও একজনকে ২ মাসের কারাদণ্ড দুর্গাপুরে ১১০ বোতল এসকাফসহ নারী আটক, স্বামী পলাতক আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের হস্তক্ষেপে ৪০ পরিবারের চলাচলের পথ মুক্ত পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঢাকা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাচ পরিধান ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সকাল-সন্ধ্যা হরতাল চলছে পাবনায়

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পাবনার বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল চলাকালে বেড়া পৌর সদরের দোকানপাট বন্ধ রয়েছে, যানবাহন চলাচলও বন্ধ। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত সীমানা নির্ধারণের প্রজ্ঞাপনে পরিবর্তন আনে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ করা হয়। আর বেড়া উপজেলাকে পুরোপুরি যুক্ত করা হয় পাবনা-২ আসনের সঙ্গে (সুজানগর ও বেড়া)।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে সাঁথিয়ার সঙ্গে পাবনা-১ আসনে আছি। অথচ কী কারণে বেড়াকে পাবনা-২-এর সঙ্গে দেওয়া হলো, তা আমাদের বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসন পুনর্বহাল করতে হবে।’

তিনি আরও জানান, দাবি মানা না হলে হরতালের পাশাপাশি সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচিও চলবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন জানিয়েছেন রিজভী

সকাল-সন্ধ্যা হরতাল চলছে পাবনায়

আপডেট সময় ১২:২৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫